সিলেটে গাছ থেকে মুখ বাধা ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা থেকে গাছ থেকে মুখ বাধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই লাশের পরিচয় পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধরাধরপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিন সুরমার পশ্চিম ধরাধরপুর সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে কাটাবাড়ি হাওরে ফরিশ গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের(৩০) দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
পরে দুপুরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। তবে লাশ উদ্ধারের সময় মুখ বাধা ছিল এবং গাছের নিচে জুতা রাখা ছিল।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 