গাজীপুরে পশু-প্রানীর ভেজাল খাদ্য ও ওষুধ তৈরীর কারখানার সন্ধান
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে মাছ ও মুরগীসহ পশু-প্রানীর ভেজাল খাদ্যদ্রব্য ও ওষুধ তৈরীর অবৈধ কারকানা আবিস্কার করেছে। এসময় কমপক্ষে এক কোটি টাকা মূল্যের খাদ্যদ্রব্য ও ওষুধসহ নানা উপকরণ জব্দ করেছে। এসময় তিন কর্মচারিকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, বুধবার গভীর রাতে সন্দেহজনক ভাবে চলা একটি ট্রাককে অনুসরণ করার পর মহানগরের নলজানি এলাকার একটি টিনসেট ভাড়া বাড়িতে অবৈধ কারখনার সন্ধান পান। পরে যশোরের বাসিন্দা আক্তারুজ্জামানের মালিকানাধিন সাইনবোর্ড বিহীন কেআরএফ এগ্রো কেয়ার নামের ওই কারখানায় অভিযান চালায় ডিবি পুলিশ। এসময় মাছ, মুরগীসহ পশু-প্রানীর ভেজাল খাদ্যদ্রব্য এবং তৈরি করা প্যাকেটজাত ও বোতলজাত ওষুধ, ওষুধ তৈরীর নানা উপকরণ ও কেমিক্যাল ,চালানবই,বিভিন্ন প্রকার ওষুধ ও পোল্টি জাতীয় খাবারের লেভেল জব্দ করা হয়। জব্দ করা মালামালের দাম কমপক্ষে এক কোটি টাকা বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা। ওই কারখানা থেকে জহিরসহ তিনজন কর্মচারিকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, নোংড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে এসকল সামগ্রী তৈরি করে বাজার জাত করা হয়। তবে তাদেরকে বৃহস্পতিবার সকালে জয়দেবপুর থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 