গাজীপুরে ৩০ কিলোমিটারের দীর্ঘ যানজট
গাজীপুরে চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মহাসড়কের উপর ট্রেইলার (১২ চাকার ট্রাক) বিকল হয়ে পড়ায় ৩০ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ভোর থেকে এ যানজটের সৃষ্টি হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন সড়কে একটি ট্রেইলার (১২ চাকার ট্রাক) বিকল হয়ে পড়ে। ফলে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈরের চন্দ্রা পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটারের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
অপর দিকে চন্দ্রা থেকে নবীনগর সড়কের প্রায় ১০ কিলোমিটার ও কালিয়াকৈরের গোয়ালবাথান এলাকায় রেলওয়ে ব্রিজ থেকে মির্জাপুর গোড়াই এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার ও শনিবার,রবিবার ছুটি থাকায় অনেকেই ফিরছেন গ্রামের বাড়ি। ফলে এসব সড়কে গাড়ির চাপও তুলনামূলক হারে বেশি। এরই মধ্যে এমন যানজট ঘরে ফেরা হাজার হাজার মানুষকে ফেলেছে চরম ভোগান্তিতে।
সালানা (কোনাবাড়ী) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ সংবাদটি নিশ্চিত করে জানান, বিকল হয়ে পড়া ট্রেইলারটি রেকার দিয়ে সরানো সম্ভব হয়নি। ম্যাকানিক এনে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 