ব্যাংকে ডাকাতির চেষ্টা: র্যাবের গুলিতে নিহত ১
ঢাকার অদূরে ধামরাইয়ে সোনালী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টাকালে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ডাকাত সদস্য নিহত হয়েছেন। এ সময় দেশীয় অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে র্যাব।
ধামরাই বাজারের রিয়াজ উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের ধামরাই শাখায় শুক্রবার ভোরে এ ডাকাতির চেষ্টা করা হয়।
প্রাথমিকভাবে নিহত ডাকাত সদস্যসের নাম মাসুদ বলে জানা গেছে।
আটকরা হলেন- সবুজ (৬২), শিলা (১৮), রুমানা (২৫), রিয়াজ উদ্দিন (৪৮) ও বাদশা মিয়া (৩৮)। তাদের সঙ্গে সাকিব নামের ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে।
এরা সবাই ৩ মাস আগে ব্যাংকটির উপরের ফ্লোরে নিজেদের পোশাক কারখানার চাকরিজীবী পরিচয় দিয়ে বাসা ভাড়া নেয়।
র্যাব-৪ সূত্রে জানা গেছে, ধামরাই বাজারে চারতলা বিশিষ্ট একটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত সোনালী ব্যাংকের শাখায় ওই ভবনের ছাদ কেটে ব্যাংকের ভেতরে প্রবেশ করে একদল ডাকাত। পরে তারা ব্যাংকের ভল্ট ভেঙ্গে টাকা লুট করার চেষ্টা চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর সদস্যরা ওই ভবনটির চারপাশে অবস্থান নেয়। ডাকাতরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ব্যাংকের ভেতর থেকে বের হওয়ার চেষ্টা করে এবং র্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে মাসুদ নামের এক ডাকাত সদস্য নিহত হন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 