News Bangla 24 BD | শ্রীপুরে অসামাজিক কর্মকান্ড- বন্ধের দাবিতে মানববন্ধন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে অসামাজিক কর্মকান্ড- বন্ধের দাবিতে মানববন্ধন


মোতাহার খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

মদ, জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্যসহ সকল অসামাজিক কর্মকান্ড- বন্ধের দাবিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সচেতন নাগরিক সমাজের ব্যানারে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টার দিকে দীর্ঘ ১ কি.মি ব্যাপি মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, কেন্দ্রীয় যুবলীগ উপ-কমিটির সহ-সম্পাদক এড. হারুন অর রশীদ ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আতাহার আলী, পৌরসভার কাউন্সিলর ইজ্জত আলী ফকির, আমজাদ হোসেন, হাবিবুল্লাহ্ প্রমূখ।

উল্লেখ্য, পৌরসভার ২নং সি.এন্ড.বি বাজারে প্রায় দীর্ঘ ৩ মাস ব্যাপি মদ, জুয়া, হাউজি ও অশ্লীল নৃত্য চলে আসছে। তার পাশাপশি প্রতিনিদিন লটারি মাধ্যমে সাধারণ মানুষকে বোকা বানিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এস.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, গভীর রাত পর্যন্ত তাদের ছেলেরা এই মেলায় পরে থাকে পরের দিন পরীক্ষা দিতে সমস্যা হয়। এই সব বন্ধের দাবি করেন তারা। নতুন করে হাউজি মাঠ শুরু হচ্ছে নয়নপুর বাজার, জৈনাবাজারসহ সকল হাউজি মাঠ বন্ধের জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ