গাজীপুর বারে সভাপতি পদে বিএনপি, সাধারণ সম্পাদকসহ ২০ পদে আওয়ামী লীগের জয়
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকহ ২০ পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগ সমর্থিত) প্রার্থিরা জয়ী হয়েছেন। অপরদিকে শুধু সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের (বিএনপি সমর্থিত) ডক্টর মো. শহিদউজ্জামান বিজয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর জজ কোটের আইনজীবী মো. আব্দুস ছালাম। এর আগে বৃহস্পতিবার দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন- সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম ও জেবুন্নেছা মিনা, সহ-সাধারণ সম্পাদক মো. বরকত আলী অভি, কোষাধক্ষ্য মো. শহীদুল ইসলাম, লাইব্রেরি সম্পাদক ফরিদ ভূইয়া, অডিটর মো. সামসুজ্জামান, সাংস্কৃতিক সম্পাদক আবুল কাশেম মো. মাসুদ, সদস্য মো. ইকবাল হোসেন, মো. ওমর ফারুক, শাহ মো. জহিরুল ইসলাম লিখন, ফাতেমা বেগম, মো. ইকবাল হোসেন, ফারুক আহমেদ, ফারহানা খানম, মো. আব্দুল মতিন, মো. রইচুল আলম মোল্যা, মো. শহিদুল ইসলাম, মো. আবু সাইদ খান ও সুমি সিকদার।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 