গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগী নিহত
বরগুনার আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগী কৃষ্ণকান্ত শীল (৭০) নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর তক্তাবুনিয়া আজিজ চকিদারে বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় চালকসহ অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা চারজন আহত হন। আহতরা হলেন অমরী রানী শীল (৫০), হীরালাল শীল (৫৬) অমল শীল (৪০) ও চালক হাসান (৩৫)। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তানিয়া নামের একটি অ্যাম্বুলেন্সে করে কৃষ্ণকান্ত শীলকে চিকিৎসার জন্য বরিশাল নিয়ে যাওয়া পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত কৃষ্ণকান্ত শীল উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। চালকের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 