News Bangla 24 BD | ৪ শিশু হত্যা: রুবেলের জবানবন্দি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার শিশু হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিচ্ছেন আসামি রুবেল মিয়া। সন্ধ্যা ৭টা পর্যন্ত আদালতে রুবেল মিয়ার জবানবন্দি চলছিল। তিনি প্রথম দফায় গ্রেপ্তার হওয়া আবদুল আলীর ছেলে।

পুলিশ জানায়, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নির্মম এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ পরিপ্রেক্ষিতেই আজ শুক্রবার বিকেলে গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া, সিএনজিচালিত অটোরিকশাচালক বসির মিয়া ও আরজু মিয়াকে বিচারিক হাকিম-১ আদালতের বিচারক কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে হাজির করা হয়। এ সময় রুবেল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হন। সন্ধ্যা ৭টা পর্যন্ত আদালতে রুবেল মিয়ার জবানবন্দি চলছিল।

এর আগে পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান বলেন, যাঁদের গ্রেপ্তার করা হয়েছে তাঁরা সবাই এই নির্মম হত্যাকাণ্ডে কমবেশি জড়িত।

প্রসঙ্গত, গত শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের মো. ওয়াহিদ মিয়ার ছেলে জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের ছেলে তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার ছেলে মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের ছেলে ইসমাঈল হোসেন (১০)। বুধবার সকালে বালুচাপা অবস্থায় তাদের লাশ উদ্ধার করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ