গাজীপুরে তাজা গুলি ম্যাগজিন ও দেশীয় অস্ত্রসহ আটক-২
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে একটি তাজা গুলি, ম্যাগজিন, চাপাতি, ছুরি ও মোটরসাইকেল চুরির বিভিন্ন সরঞ্জামসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক ও পাইকপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জেলার কালিয়াকৈর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত. সোহরাব হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম এবং একই উপজেলার আন্ধারমানিক এলাকার মৃত. আব্দুল আলীম সরকারের ছেলে মিন্টু সরকার।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোতালেব মিয়া জানান, আটককৃত জাহাঙ্গীরের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি ইভটিজিং মামলা রয়েছে। মামলা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। কিন্তু শুক্রবার রাতে সে বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এসআই মনিরুল ইসলাম, মুক্তি মাহামুদ ও এএসআই আনোয়ারুল ইসলাম জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় এবং তাকে আটক করা হয় এবং ঘর তল্লাশী করে একটি ম্যাগজিন, একটি চাপাতি, দুটি ছুরি, মোটরসাইকেল চুরির সরঞ্জামাদি এবং তার দেয়া তথ্য মতে বাড়ির পাশের একটি ফুল গাছের নিচ থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে জাহাঙ্গীরের দেয়া তথ্যমতে কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে মিন্টু সরকারকে আটক করা হয়। আটককৃত মিন্টুর বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানায় মোটরসাইকেল চুরির মামলা (নং ৩৮ তারিখ ১৯-০২-২০১৬) রয়েছে। তিনি আরো জানান,আটককৃতরা আন্তঃজেলা মোটরসাইকেল চুরের সদস্য। এছাড়া তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 