News Bangla 24 BD | সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল


?
?

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। শনিবার রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রমের সূচনা হয়। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে প্রথমে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর একে রাজনৈতিক নেতৃবৃন্দ, পুলিশ ও সিভিল প্রশাসন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দীন আহমদ, ডিআইজি মিজানুর রহমান, জেলা প্রশাসক মো: জয়নাল আবেদীন, পুলিশ সুপার নুরে আলম মিনা, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম প্রমুখ।
সম্মিলিত নাট্য পরিষদের ব্যবস্থাপনায় সিলেট প্রেসক্লাব, সিলেট জেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অর্পন করা হয় পুষ্পস্তবক।
সিলেট জেলা ও মহানগর আ.লীগ:
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। দলের নেতাকর্মীরা একুশের প্রথম প্রহরের পর শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল প্রমুখ।
সিলেট মহানগর বিএনপি:
অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা। একুশের প্রথম প্রহরের পর তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ