News Bangla 24 BD | যশোরে শহীদ মিনারে বোমা বিস্ফোরণ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

যশোর এমএম কলেজে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি বর্ষণ করে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনায় শহীদ মিনার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর এমএম কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান। পরে শ্রদ্ধা জানাতে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় শহীদ মিনারের উত্তরপাশে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই পুলিশ লাঠিচার্জ ও ফাঁকা গুলিবর্ষণ করে। এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা নারী, পুরুষ ও শিশুরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ