পঞ্চগড়ে পুরোহিতকে গলা কেটে হত্যা
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়কে (৫৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন ওই মঠে আসা গোপাল চন্দ্র (৩৫) নামের এক পুণ্যার্থী। গোপাল দুর্বৃত্তদের ধাওয়া করলে প্রথমে তারা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং তার ডান হাতে গুলি করে পালিয়ে যায়।
রোববার সকাল ৭টার দিকে দেবীগঞ্জ উপজেলা সদরের করতোয়া নদীসংলগ্ন ওই মঠে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গোপাল চন্দ্রকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আখতার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে একটি মোটরসাইকেলে করে আসা তিন দুর্বৃত্ত গৌড়ীয় মঠসংলগ্ন বাড়িতে ঢুকে মঠের প্রধান পুরোহিত ও অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায়ের ওপর হামলা চালায়। তারা যজ্ঞেশ্বর রায়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 