News Bangla 24 BD | পাওনা টাকা নিয়ে ভাগ্নের হাতে ৩ মামা খুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পাওনা টাকা নিয়ে ভাগ্নের হাতে ৩ মামা খুন


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাগ্নের হাতে তিন মামা খুন হয়েছেন।

রোববার সকাল ৮টার দিকে গোবিন্দল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আজিজ মোল্লা (৫৫) ও তার চাচাতো ভাই টেন্ডা মিয়া (৫০) ও করিম মোল্লা (৪৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মোল্লার বোনের ছেলেদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। আজ এই নিয়ে গ্রাম্য সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। এরই জেরে সকালে আজিজ মোল্লার বোনের ছেলে তার দলবল নিয়ে এসে হামলা চালায়। তারা আজিজ মোল্লা, টেন্ডা মিয়া ও করিম মোল্লাকে এলোপাতাড়ি কোপায়। এতে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ