News Bangla 24 BD | গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যাক্তিকে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে এক ব্যাক্তিকে হত্যা


স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে;
গাজীপুরে বাসা থেকে ডেকে নিয়ে এক দিনমুজুরকে হত্যা করেছে দুবৃত্তরা। নিহত দিনমুজুর মোহাম্মদ আলী ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার কলোহরি গ্রামের মো. ইরাজ আলীর ছেলে। সে মহানগরের তেলিপাড়া এলাকায় প্রফেসর মো. বারেকের বাড়িতে স্বপরিবারে ভাড়া থেকে মাটি কাটার কাজ করতো ।

নিহতের বড় বোন শিরিন আক্তার জানান, গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকায় প্রফেসর মো. বারেকের বাড়িতে ভাড়া থেকে মাটি কাটার কাজ করতো মোহাম্মদ আলী। শনিবার সন্ধ্যায় জাহাঙ্গীর আলম নামের এক যুবক মোহাম্মদ আলীকে বাসা থকে ডেকে নিয়ে যায়। পরে রোববার সকালে ওই যুবক খবর দেয় মোহাম্মদ আলী অসুস্থ্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিতে হবে। পরে স্বজনরা গিয়ে হাসপাতালে তার লাশ দেখতে পায়। হাসপাতালের জরুরী বিভাগ সুত্র জানায় আগেই মোহাম্মদ আলীর আগেই মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, মোহাম্মদ আলীর সাথে চলাফেরা করতো জাহাঙ্গীরসহ কয়েক জন তার লাশ ফেলে দৌড়ে পালিয়ে যায়। তাদের দাবি আলীকে হত্যা করা হয়েছে। পরিবারের ধারনা মোহাম্মদ আলীর ডিভোর্স দেয়া স্ত্রী শাহীনা আক্তার ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে হত্যা করতে পারে।

জয়দেবপুর থানার এসআই বিনয় সরকার জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের পর বলা যাবে এটা হত্যা না অন্য কোন ঘটনা।

এ বিভাগের অন্যান্য সংবাদ