পিকনিকের বাস উল্টে চার শিক্ষার্থী নিহত
দিনাজপুরের নবাবগঞ্জে স্কুলের একটি পিকনিক বাস উল্টে খাদে পড়ে চার শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিক স্কুলটির নাম জানা যায়নি।
জানা গেছে, বাসটি ওই স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থী নিয়ে নবাবগঞ্জের স্বপ্নপুরীতে যাচ্ছিল। বিনোদনগর ইউনিয়নের আনদাদপুর গ্রামের রাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় বাসটি রাস্তার পাশের একটি খাদে উল্টে পড়ে গেলে ঘটনাস্থলে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরো ২০ থেকে ২৫ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে দ্রুত নবাবগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আরো দুইজনের মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 