News Bangla 24 BD | পঞ্চগড়ে পুরোহিত হত্যার ঘটনায় আটক ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পঞ্চগড়ের দেবীগঞ্জে কুপিয়ে ও গলা কেটে পুরোহিত হত্যার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মোজাহেদিন বাংলাদেশ (জেএমবি) সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- খলিলুর রহমান (৫৫), বাবুল হোসেন (২৮) ও জাহাঙ্গীর হোসেন।

দেবীগঞ্জ থানার ওসি বাবুল আক্তার জানান, আটকদের মধ্যে দুইজন ‘জেএমবি সদস্য’ এবং অন্যজন ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় কর্মী।

তিনি বলেন, সোমবার সকালে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জেএমবি সদস্য খলিলুর ও বাবুল এবং শিবির কর্মী জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে বলে জানান তিনি। নিহতের বড় ভাই রবীন্দ্রনাথ একটি হত্যা মামলা করেছেন। অন্য মামলাটি অস্ত্র ও বিস্ফোরক আইনে পুলিশ করেছেন।

গতকাল রোববার সকালে দেবীগঞ্জে পুরোহিত নিলয় ভিক্ষুকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সেবক গুলিবিদ্ধ গোপাল চন্দ্রের সামনেই ঘটে এ ঘটনা। তিনি বলেন, খুনিরা মোটরসাইকেলে আসে। মাত্র ৩ মিনিটেই সবকিছু তছনছ করে ককটেল ফাটিয়ে পালিয়ে যায় তারা।

ওই দিন সকালে এ হত্যাকাণ্ডের পর রাতে দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস। জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে দায় স্বীকারের এ বার্তা আসে। যাদের খবরের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে বাংলাদেশ সরকারের। গত বছর ঢাকায় ইতালির নাগরিক সিজার তাভেল্লা এবং রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা, বগুড়ায় শিয়া মসজিদে এবং ঢাকায় শিয়া সমাবেশে হামলার পরও আইএসের দায় স্বীকারের খবর দিয়েছিল ওই সাইট।

স্থানীয়রা জানান, খুনিরা যাওয়ার সময় দুটি ককটেল নিক্ষেপ করে। এর একটি বিস্ফোরিত হয়। অন্য ককটেলটি ঘটনাস্থলের অদূরে অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। কালো রঙের ককটেলটির গায়ে ইংরেজিতে লেখা ‘আইএস ২০৯’। ঘটনার সময় আতংকিত হয়ে অসুস্থ হয়ে পড়েন নিতাই চন্দ্র নামে এক ব্যক্তি। তাকে দেবীগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দীন জানান, ঘটনাটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত ব্যবস্থা নেবে।

পঞ্চগড় পুলিশ সুপার মো. গিয়াসউদ্দীন জানান, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। পরে বিস্তারিত জানাব। ককটেলে ‘আইএস’ লেখা প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত আইএসের কাজ নয়, আমাদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে হামলাকারীরা এ কৌশল নিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ