News Bangla 24 BD | কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে জেলার বরুড়া উপজেলার চেঙাহাটা কেশনপাড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত আট যাত্রী আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় চাঁদপুরগামী তিশা এক্সক্লুসিভ পরিবহনের একটি বাস দুটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুইজন নিহত হন।

পরে রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। আহতদের মধ্যে চারজন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়।

রাত সাড়ে ১০টায় লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লুৎফুর রহমান জানান, তিশা পরিবহনের একটি বাস দু’টি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর নিহতের স্বজনরা লাশ নিয়ে যাওয়ার কারণে পুলিশ এখনো তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ