News Bangla 24 BD | মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন : আহত ২০ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন : আহত ২০


মানিকগঞ্জে একটি যাত্রীবাহী বাসে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের তরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনএনবি পরিবহনের বাসটি পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। তরা ব্রিজ পার হওয়ার পরই হঠাৎ বিকট শব্দ হয়ে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাস থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ও অগ্নিদগ্ধ হয়ে অন্তত ২০ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও ৬ জনকে মুন্নু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস বিভাগের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘিওর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় কেউ মারা যাননি। আহতরাও আশঙ্কামুক্ত রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি রেকার দিযে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ