গাজীপুরে সোয়েটার কারখানায় অগ্নিকান্ড
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। আগুনে ওই কারখানার মেশিনপত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে।
মঙ্গলবার ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোর ৫টার দিকে প্রিতি সোয়েটার লিমিটেড কারখানার ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, উত্তরাসহ বেশ কয়েকটি স্টেশনের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকল কর্মী ও স্থানীয়দের সমন্বয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার তৈরি পোশাক,জেকার মেশিন ও পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরো জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 