গাজীপুরে টায়ার পোড়ানো কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে টায়ার পোড়ানো কারখানা বন্ধের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে পরিবেশ বাঁচাও আন্দোলন ও এলাকাবাসীর উদ্যোগে গাজীপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের কাঞ্জানুল গ্রামে রেডিয়্যান্ট রিনিউএবল এনার্জি লিমিটেড নামে একটি কারখানায় পুরাতন টায়ার পুড়িয়ে এক জাতীয় তেল উৎপাদন করা হয়। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। কালো ধুয়া এবং দুর্গন্ধে প্রায় এক কিলোমিটার দুর থেকে নাক-মুখ বন্ধ হয়ে আসার উপক্রম হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এছাড়া এলাকার ফলজ গাছের মুকুল নষ্ট হয়ে ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। পরিবেশ বাঁচাও আন্দোলনের নেতৃবৃন্দ জানান, টায়ার পোড়ানো এসব কারখানা থেকে বায়ু দুষনকারী সালফার ডাই-অক্সাইড ও নাইট্রোজেনের অক্সাইডসমূহ এবং রাবারের অতিক্ষুদ্র কণা বাতাসে ছড়িয়ে পড়ে। এসব পদার্থ মানবদেহ এবং পরিবেশের মারাত্মক ক্ষতিকর। মানবন্ধন উপস্থিত ছিলেন এলাকাবাসি ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সমন্বয়কারী আতিক মোর্শেদ, বাবুল হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, শাহজাহান সিরাজ। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারল লিপি প্রদান করেন।
গাজীপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া সুলতানা জানান, কারখানা উচ্ছেদের জন্য গত ১৬ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও পরিবেশ অধিদফতরে প্রতিবেদন পাঠানো হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 