ট্রমা সেন্টার মেডিকেলের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
গাজীপুর প্রতিনিধি
ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত সোমবার গাজীপুরের নন্দন পার্কে অনুষ্ঠিত হয়েছে। ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর চারটি প্রতিষ্ঠানের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সকল ছাত্র-ছাত্রীদের বরণ করে নেয়ার জন্যই এ অনুষ্ঠানে আয়োজন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পি,প্রতিষ্ঠানের পরিচালক (প্রশাসন) তানজিনা খান । এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান জিয়াউল হক, পরিচালক (টাঙ্গাইল ও ঘাটাইল ম্যাটস) রফিকুল বারী, ঢাকা আই,এইচ,টি’র সহকারী অধ্যাপক (অবঃ) ডাঃ কামাল আহমেদ, সরকারী টাঙ্গাইল ম্যাটস এর অধ্যক্ষ (অবঃ) ডাঃ মালেকা বানু, ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর সকল প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ছাত্র-ছাত্রীদের পড়াশুনায় উদ্দীপিত করতে প্রতিবছরই তাদেরকে সাফল্য স্বীকৃতি বা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়ে থাকে । মধ্যপর্ব পরীক্ষায় যেসকল ছাত্র-ছাত্রী ১ম, ২য় , ৩য় স্থান অধিকার করে এবং সর্বাধিক উপস্থিতি থাকে সেসকল ছাত্র-ছাত্রীদেরকে ৫ লক্ষ ৭০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয় । পরে চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠানে মনমুদ্ধকর গানের তালে তালে নাচতে থাকে নৃত্যশিল্পী ও শিক্ষার্থীরা । অনুষ্ঠানের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে সাফল্য স্বীকৃতি প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যা, লটারী ড্র ইত্যাদি। ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস এর ছাত্র-ছাত্রী, অভিভাবক, অতিথি সকালে অনুষ্ঠানে উপস্থিত হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 