শ্রীপুরে পারিবারিক কলহের জেরে গৃহকর্তার আত্মহত্যা
শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:
পারিবারিক কলহের জেরে অকালেই প্রাণ গেল ২৩ বছর বয়সী গৃহকর্তার। সে গাজীপুর জেলার শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে আলাল উদ্দিন।
২৩ ফেব্রুয়ারি আনুমানিক ৩ টার দিকে বিষ পানে আত্মহত্যা করে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৫ বছর পূর্বে একই উপজেলার বরমী ইউনিয়নের দৌলবপুর গ্রামের আব্দুল মালেক মিয়ার কন্যা রুমা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের দাম্পত্ব জীবনে একটি কন্য সন্তানের জন্ম হয়। বিয়ের পর থেকে তাদের সংসারে ভিবিন্ন সময় ভিবিন্ন বিষয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। তাদের ধারণা এর জের ধরেই আলাল উদ্দিন বিষ পান করে আত্মহত্যা করতে পারতে।
এবিষয়ে শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান জানান,বিষ পানকৃত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ কাজ উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে প্রার্থমিক ভাবে অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 