গাজীপুরে সোয়েটার কারখানা ও মার্কেটে অগ্নিকান্ড
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে একটি সোয়েটার কারখানা ও মার্কেটের ৬ টি দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এতে বিপুল পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে বলে কতৃপক্ষের দাবি। গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি সোয়েটার কারখানায় আগুন লেগেছে। আগুনে ওই কারখানার মেশিনপত্র ও তৈরি পোশাক পুড়ে গেছে। মঙ্গলবার ভোরে এ আগুন লাগার ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাসিবুর রহমান জানান, ভোর ৫টার দিকে প্রিতি সোয়েটার লিমিটেড কারখানার ৮ তলায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী, জয়দেবপুর, উত্তরাসহ বেশ কয়েকটি স্টেশনের ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। দমকল কর্মী ও স্থানীয়দের সমন্বয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার তৈরি পোশাক,জেকার মেশিন ও পোশাক তৈরির কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে বলে জানিয়েছেন তিনি। তবে অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তিনি আরো জানান, রাতে সোয়েটার কারখানাটি চালু ছিল। শ্রমিকরা কাজ করছিলেন।
এদিকে জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী বাজারের সুবাস মজুমদারের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় ওই মার্কেটের ৬টি দোকানের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করছে দোকান মালিকরা।
জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে নাগরী বাজারে সুবাস মজুমদারের মার্কেটে আগুন লাগে। বিষয়টি ওই বাজারের নৈশ প্রহরীরা টের পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা কালীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে কালীগঞ্জ ও পার্শ্ববর্তী পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের ঘটনায় ওই মার্কেটের মুদি, ওষুধ, টেইলার্স, স্টোর ও কাপড়ের দোকানসহ ৬টি দোকানের মালামাল পুড়ে গেছে।
কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মো. আব্দুস সাত্তার জানান, আমরা সংবাদ পেয়ে ২টি ইউনিটের কর্মী স্থানীয়দের সহযোগীতা নিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। আগুনের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এুস্তাফিজুর রহমান।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 