News Bangla 24 BD | গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ১০ ব্যক্তিকে জরিমানা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ১০ ব্যক্তিকে জরিমানা


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে ১০ ব্যক্তিকে ১০ লক্ষাধিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিউলী রহমান তিন্নি এ জরিমানার আদেশ প্রদান করেন।
গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম ( টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা, হায়দারাবাদ ও মারিয়ালিসহ কয়েকটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মিটার বাইপাস ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করার দায়ে লক্ষ্মীপুরা এলাকার সাখাওয়াত হোসেনকে দুই লাখ ৩০ হাজার ৩২৪ টাকা, মারিয়ালি এলাকার শহিদুল ইসলামকে ৪০ হাজার ৭২০ টাকা, গিয়াস উদ্দিনকে ৪০ হাজার ৭২০ টাকা, মো. মাসুদকে ৪০ হাজার ৭২০ টাকা, মো. হাকিমকে ২৩ হাজার ৪৮৩ টাকা, বিলাশপুর এলাকার সামছুল আলীকে ৮০ হাজার ৯৩৯ টাকা, হায়দারাবাদ এলাকার বাবুল হোসেন রনিকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা, বাছের উদ্দিনকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা, মো. মানিক মিয়াকে এক লাখ ৩৮ হাজার ৩৯৪ টাকা এবং বিআইডিসি রোড এলাকার মো. মাসুদ সরকারকে এক লাখ ৬১ হাজার ৩৭৭ টাকা জরিমানা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ