News Bangla 24 BD | গাজীপুর সদর যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিস ঃ পর্ব- চার সাব-রেজিষ্ট্রার কে ? নুরু কেরানী, নাকি মনিরুল ইসলাম - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুর সদর যুগ্ম সাব-রেজিস্ট্রি অফিস ঃ পর্ব- চার সাব-রেজিষ্ট্রার কে ? নুরু কেরানী, নাকি মনিরুল ইসলাম


স্টাফ রিপোর্টার : সর্ব মহলে এখন গুঞ্জন, গাজীপুর সদর উপজেলা যুগ্ম সাব-রেজিষ্ট্রি অফিসের বুধ ও বৃহস্পতিবারের খন্ড কালিন সাব-রেজিষ্ট্রার হিসেবে এখন দায়িত্ব পালন করছেন কে ? মোঃ মনিরুল ইসলাম মনির নাকি বেয়াদব নুরু কেরানী।
অনেকেই বলছেন- নুরু কেরানী। কেননা- মনিরুল ইসলাম মনির তাকে ওস্তাদ মনে করেন এবং তার হুকুম ছাড়া কোন দলিল রেজিষ্ট্রি করেন না।
গতকাল বুধবার জনৈক দলিল লিখক যুগ্ম অফিসে দলিল রেজিষ্ট্রি করতে গেলে, তাকে দেখা মাত্র কেরানী পোষ্টের নব্য সাব-রেজিষ্ট্রার নুরুল ইসলাম নুরু মনির সাহেব কে কানে কানে মন্ত্র দেন। ওতেই গরম হয়ে উঠেন মনিরুল ইসলাম মনির সাহেব। দলিল লিখককে বলেন, ১ লাখ না দিলে আপনার দলিল রেজিষ্ট্রি হবে না। ফলে দলিল লিখক তাকে কোন কিছু না বলেই চলে আসেন। অথচ দলিল করতে যা ডকুমেন্ট প্রয়োজন, তার সবই ছিল দলিল লিখকের নিকট। তবে কোন কারণে মনিরুলের ওই ঘুষ চাওয়া।
তিনি তার উর্ধ্বতন কর্মকর্তাদেরকে পর্যন্ত পরোয়া করেন না। যা খুশি তা বলে, তাদেরকে অপমান অপদস্থ করেন। যার রেকর্ডিং এ প্রতিবেদকের নিকট প্রমাণ হিসেবে রয়েছে।
গাজীপুরের জেলা রেজিষ্ট্রার তার কাছে দুধ খাওয়া শিশু বাচ্ছা। জেলা রেজিষ্ট্রারের কোন আদেশ, নিষেধ বা অনুরোধকে তিনি তোয়াক্কা করেন বলে মনে হয়না। অতি সম্প্রতি তার রুমে তিনি জেলা রেজিষ্ট্রারের উপস্থিতিতে একজন দলিল লিখক কে, যা নয়, তা বলে অপমানিত ও লাঞ্চিত করেন। এমনকি তাকে দেখে নেয়ার হুমকী পর্যন্ত দেন। সদন বাতিল করবেন বলে ধমক দেন।
অনেকে বলেন- তিনি বর্তমান আই.জি.আর এর নাম ভাঙ্গিয়ে গাজীপুর সদর যুগ্ম সাব-রেজিষ্ট্রি অফিসে রাম রাজত্ব চালাচ্ছেন। করছেন ঘুষ নামের লুট-তরাজ। তিনি কেন, আই.জি.আর এর নাম ভাঙ্গান বা কথায় কথায় কেন তাকে টানেন, সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যা আগামী পর্বে প্রকাশিত হবে, পাঠক সমাজের উদ্দেশ্যে।
গাজীপুর মহান স্বাধীনতা যুদ্ধের উৎপত্তিস্থল। জয়দেবপুরের পথ ধরেই সারা দেশে স্বাধীনতার যুদ্ধ শুরু হয়। কাজেই যেখানে- পাকিস্তানীদের বিরুদ্ধে প্রথম গর্জে উঠেছিলো বীর জনতা। সেখানে, নুরু ও মনিরুল ইসলাম নামের ধূর্ত ঘুষখোর শিয়ালের কোন খাওয়া নেই।
অসৎ ও চরিত্রহীন মানুষ কোথাও বেশী দিন টিকতে পারেনা। ওরাও পারবেনা। কাজেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সাধারণ মানুষের দাবী জরুরী পদক্ষেপ নেয়া হোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ