বদরগঞ্জে রোগী মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর
রংপুরের বদরগঞ্জে চিকিৎসকের অবহেলায় এক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বদরগঞ্জ উপজেলার দামোদরপুর ইউনিয়নের সদস্য হাজ্জাজ ম-ল অসুস্থ হলে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর ২০ মিনিট পর তিনি মারা যান। হাজ্জাজ ম-লের স্বজনদের অভিযোগ- এ সময় হাসপাতালে কোনো ডাক্তার ছিল না। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে দুপুরে কয়েকশত মানুষ হাসপাতাল ও আবাসিক কোয়ার্টারে ভাঙচুর চালায়। এ ঘটনার পর বদরগঞ্জ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বদরগঞ্জ হাসপাতালের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফাতেমাতুজ জোহারা এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হাসপাতালে রোগীদের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 