গাজীপুরে ডাকাতি করে পালানোর সময় গুলিবিদ্ধ ৪
গাজীপুর মহানগর ইসলামপুর এলাকায় ওশান সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় ডাকাতি করে পালানোর সময় ডিবি পুলিশের ছোড়া গুলিতে ডাকাত দলের ৪ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২.৩০ টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মুশরাফিকুর রহমান সংবাদটি নিশ্চিত করে জানান, রাত আড়াইটার দিকে ১৫/২০ জনের একটি ডাকাত দল মাইক্রোবাস যোগে এসে ওই কারখানায় হানা দেয়। তারা গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কাভার্ডভ্যানে করে পালানোর সময় টহলরত ডিবি পুলিশ টের পেয়ে যায়। এ সময় ডিবি পুলিশের ছোড়া গুলিতে ৪ ডাকাত গুলিবিদ্ধ হন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 