News Bangla 24 BD | টঙ্গীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

টঙ্গীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন আটক


গাজীপুর প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীতে এশিয়া ফিলিং ষ্টেশন থেকে একটি চোরাই হিরো গ্লামার মটর সাইকেলসহ দুই আসামিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

শুক্রবার সকালে র‌্যাব-১ স্কোয়াড কমান্ডার সিনি . সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- টঙ্গী থানার উত্তর দত্তপাড়া চানকির টেক এলাকার মো. সিরাজ হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন, ও একই এলাকার মৃত. ফজর আলী ফকিরের ছেলে হেলাল উদ্দিন।

র‌্যাব সূত্রে জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে টঙ্গী থানার মামলা মামলার ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের সিনি. এডি মো. ডিয়াউর রহমান এর নেতৃতে একটি দল অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ দুই আসামিকে আটক করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামীসহ উদ্ধারকৃত মোটরসাইকেল টঙ্গী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ