News Bangla 24 BD | ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রার্থীকে সমর্থন করায় কালিয়াকৈরে আ’লীগ সভাপতিকে পিটিয়ে আহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউপি আওয়ামীলীগের বর্ধিত সভায় প্রার্থীকে সমর্থন করায় কালিয়াকৈরে আ’লীগ সভাপতিকে পিটিয়ে আহত


গাজীপুর প্রতিনিধ
গাজীপুরের কালিয়াকৈরে দলীয় মনোনয়ন প্রত্যাশী এক চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে গুরত্বর আহত করায় থানায় অভিযোগ দায়ের করেছে শুক্রবার। জেলার কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় ইউপি চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মো. রফিকুল ইসলামের এক সমর্থনকারীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষ চেয়ারম্যানের সমর্থকরা বৃহস্পতিবার রাতে কালিয়াকৈর ফাজিল মাদ্রাসার হল রুমে এ ঘটনা ঘটায়। আহত ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান উদ্দিন আহম্মেদকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেছেন দলীয় নেতাকর্মীরা।

প্রত্যাক্ষদর্শী ও স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা জানায়, তৃণমুল পর্যায়ে চেয়ারম্যান পদে একক প্রার্থী বাছাইয়ের জন্য শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় কালিয়াকৈর ফাজিল মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আব্দুর রশিদ, যুগ্ন সম্পাদক মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো.আকবর আলী, আরিফ হোসেন খোকন,মো. তোফাজ্জল হোসেন রানা, আব্দুস সামাদ আজাদ প্রমূখ। সভায় ৫জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামের ছোট ভাই বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক তোফায়েল আহম্মেদ দুলাল, মো. ফরহাদ হোসেন ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুলতানউদ্দিন আহম্মেদ। সভায় বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলামের পক্ষে ৯০ ভাগ সর্মথন পড়ে। কিন্তু অপর দিকে মো. হারুন অর রশিদ পান ১০ভাগ । এক পর্যায়ে সভায় তোফায়েল আহাম্মেদ দুলাল ও সুলতান উদ্দিন আহাম্মেদ বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে সমর্থন জানায়। রফিকুল ইসলামকে সমর্থন করায় চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থক শ্রীফলতলী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হুমায়ুন আহাম্মেদ বিশুর নেতৃত্বে কয়েকজন বহিরাগত সন্ত্রাসী সুলতান উদ্দিন আহাম্মেদকে এলোপাতাড়ি পিটিয়ে মারাতœক আহত করে । পড়ে তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আহত সুলতান উদ্দিন আহাম্মেদ জানান, বর্ধিত সভা চলাকালীন আমি ও তোফায়েল আহম্মেদ দুলাল আমাদের প্রার্থীতা প্রত্যাহার করে বর্তমান চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে সমর্থন করায় ক্ষুব্দ হয়ে চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদের সমর্থক হুমায়ুন আহাম্মদের নেতৃত্বে ৫/৭ জন বহিরাগত সন্ত্রাসীরা আমাকে এলোপাতারি পিটিয়ে জখম করে।

কালিয়াকৈর থানার ওসি মো. আব্দুল মোতালেব মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় সুলতান উদ্দিন বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ।

এ বিভাগের অন্যান্য সংবাদ