News Bangla 24 BD | মেহেরপুরের সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

মেহেরপুরের সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা


জেলার গাংনী উপজেলার বামুন্দী নিশিপুর গ্রামে শুকুর আলী (৪৮) নামের এক সাবেক যুবলীগ নেতা ও ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শুকুর আলী বামুন্দি নিশিপুর ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।

শুক্রবার গভীর রাতে তার বাড়ির পার্শে ডেকে নিয়ে হত্যার পর লাশ একটি পুকুরে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য মেহেরপুর মর্গে নিয়েছে।

নিহত শুকুর আলীর বড় ভাই বামুন্দী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হাদি জানান, রাত ১০টার দিকে কে বা কারা শুকুর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতের কোনো এক সময় বাড়ি পাশে তাকে কুপিয়ে হত্যার পর লাশ একটি পুকুরে ফেলে রেখে যায়। ভোরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। কী কারণে শুকুর আলীকে হত্যা করা হয়েছে তা জানাতে পারেনি তার স্বজনরা। স্বজরদের দাবি শুকুর আলী ব্যবসা-বানিজ্য করে জীবন নির্বাহ করতেন।

গাংনী থানার ওসি তদন্ত মোক্তার হোসেন জানান হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ