হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত
মোতাহার খান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
জমকালো সব আয়োজনের মধ্য দিয়ে ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দু’দিন ব্যাপি শ্রীপুর উপজেলার ঐতিহাসিক হাজী ছোট কলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎযাপিত হয়েছে।
মো.আবুল হাশেমের সভাপতিত্বে, বিদ্যালয়ের সহ-কারী শিক্ষক মো.সালাহ্উদ্দিন ও মনির হোসেনের যৌথ সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হান্নান সজলের অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ এড. রহমত আলী এম.পি,শুক্রবার প্রথম প্রহরে ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়াম্যান আ.জলিল বি.এ। পরের দিন শনিবার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় সকাল থেকেই বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের অনাড়ম্বর পরিবেশনা দর্শকদের মনকাড়ে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, তেলিহাটি ইউপি চেয়ারম্যান আ. বাতেন সরকার, বিদ্যালয়ের আজীবন দাতা সাংবাদিক মোতাহার খান প্রমূখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 