গাজীপুরে পৃথক অগ্নিকান্ডে স’মিল, ভ্যান স্টেশনারী ও ঝুটের গুদাম পুড়ে গেছে
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টেকনগরপাড়া,টঙ্গী,শ্রীপুর ও সফিপুরে পৃথকস্থানে অগ্নিকান্ডে স’মিল,কভার্ডভ্যান ও স্টেশনারী মালামালের এবং ঝুটের গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, শনিবার ভোররাতে গাজীপুর মহানগরের টেকনগরপাড়া এলাকায় মাল্টি প্লাস ইন্ডাষ্ট্রিজ কারখানার কাগজের রোল ভর্তি একটি কভারভ্যান কারখানায় প্রবেশের সময় ভ্যানের সাথে পাশের বৈদ্যুতিক লাইনের তার আটকে ছিঁড়ে যায় এবং কাভার্ডভ্যানে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে কাভার্ডভ্যান ও মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, শনিবার ভোর পৌণে ৬টার দিকে টঙ্গীর আউচপাড়ার খাঁপাড়া রোড এলাকায় ফারৃক মিয়ার ‘আমেনা স’মিল’ ও জহিরুল ইসলামের ‘তামান্না স’মিল’ এবং গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে দুই স’মিল, কাঠ ও গাছের গুড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মোরশেদুল ইসলাম জানান, শুক্রবার রাত ২টার দিকে শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকার কাজি ফিলিং স্টেশনের পাশে নূর পেপার হাউস নামে একটি দোকানের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাদের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুদামের মালামাল পুড়ে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দোকানের মালিক শান্তনূরের দাবি গুদামে থাকা মালামাল পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে ।
এদিকে কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, একই রাত ২টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুরের বালিরটেক এলাকায় উন্মুক্তস্থানে রাখা ঝুটে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার স্টেনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 