কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩
রোববার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক (২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মনুজা বেগম (৬০)। আরেকজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরহাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 