হবিগঞ্জে যুবসংহতি নেতার খণ্ডিত লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়ন যুবসংহতির সভাপতি মো. রফিক মিয়ার খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের বাহুবল উপজেলার বারো আউলিয়া নামক স্থান থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়।
এর আগে ভোরে রফিক মিয়ার বাড়ির সামনে রক্তের দাগ, গেঞ্জি, কোদাল ও লুঙ্গি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসব উদ্ধার করে। মো. রফিক মিয়া মিরপুর ইউনিয়নের পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা ছিলেন।
বাহুবল মডেল থানার ওসি মোশারফ হোসেন যুবসংহতি নেতা রফিক মিয়ার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 