কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদ সচিবদের কর্মবিরতি
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় তিন দফা দাবীতে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটি কর্তৃক দুই দিন ব্যাপি কর্মবিরতির অংশ হিসাবে রোববার সকালে উপজেলা চত্বরে ইউনিয়ন পরিষদের সচিবরা কর্মবিরতি পালন করেন। তাদের দাবী ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং ১০ম গ্রেড স্কেলে বেতনসহ অফিসার মর্যাদা প্রদান।
বেতন, বোনাস,আনুতোষিক,ল্যামগ্র্যান্ট ভাতাসহ শতভাগ সরকারী কোষাগার থেকে প্রদান করা ও ইউনিয়ন পরিষদের পারিবারিক আর্থিক নিরাপত্তা লক্ষে পেনশন ব্যবস্থা করা। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মাহবুবুল আলম মোল্লা,গাজীপুর যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম ও কালিয়াকৈর উপজেলার সচিবদের সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 