গাজীপুরে ঝুটের গুদাম ও বসত বাড়িতে আগুন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ঝুটের গুদাম ও বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২টি ঝুটের গুদাম ও একটি বাড়ির ৩টি কক্ষ আগুনে পুড়েগেছে।
শনিবার রাত ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে টিনশেডের একটি ঝুট গুদামে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়র সার্ভিসের কর্মীরা প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রোববার ভোর রাতে মহানগরের কোনাবাড়ী পারিজাত এলাকায় মো. রুস্তমের ঝুট গুদামে আগুন লাগে।
এ সময় পাশে থাকা আরেকটি ঝুট গুদাম ও একটি আধাপাকা বাসার তিনটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
তিনি আরও জানান, আগুনে গুদামে থাকা ঝুট ও বাসার আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 