News Bangla 24 BD | পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত


পটুয়াখালীতে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী গোলাম মাওলা মৃধা (৩৮) নিহত হয়েছেন।

সোমবার ভোররাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের হেতালিয়া বাধঘাট এলাকায় জাহাঙ্গির খন্দকারের কড়াই বাগানে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, গুলির খোসা, ম্যাগজিন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।

নিহত মাওলা পটুয়াখালী শহরের টাউন কালিকাপুর এলাকার মৃত নূর হোসেন মৃধার ছেলে।

র‌্যাব-৮ পটুয়াখালীর কোম্পানি কমান্ডার এএসপি মো. ফজলুর রহমান জানান, রাত সাড়ে ৪টার দিকে র‌্যাবের কাছে খবর আসে হেতালিয়া বাধঘাট এলাকায় ১০/১২ জনের একদল সন্ত্রাসী অস্ত্র-শস্ত্র নিয়ে জড়ো হচ্ছিল। এ সময় চৌরাস্তা এলাকায় টহলরত র‌্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের উপর গুলি ছোড়ে। পরে র‌্যাব সদস্যরাও সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় ঘটে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে পালিয়ে যায়। এরপর রেইনট্রি ও কড়াই গাছের বাগানে একজন সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় র‌্যাব। ঘটনাস্থল থেকে ১ বিদেশি পিস্তল, দেশীয় তৈরি ১টি বন্দুক, ২টি ম্যাগজিন, বিপুল পরিমান গোলাবারুদ ও ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

এদিকে পুলিশ জানায়, নিহত গোলাম মাওলা মৃধার বিরুদ্ধে সদর থানায় হত্যা, লুণ্ঠন, সন্ত্রাসী কার্যকলাপ এবং মাদক চোরা চালানির একাধিক মামলা রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ