News Bangla 24 BD | গাজীপুরে আইনজীবী ও প্রতিপক্ষ বাদী আহত হাসপাতালে ভর্তি - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে আইনজীবী ও প্রতিপক্ষ বাদী আহত হাসপাতালে ভর্তি


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে এক আইনজীবীও তার সহযোগিদের সঙ্গে প্রতিপক্ষের মামলার বাদীর মধ্যে মারামারির ঘটনায় বাদী মারাত্মক আহত হয়েছেন। এ সময় ওই আইনজীবীও আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ মামলার বাদীকে আহত অবস্থায় উদ্ধার ও আটক করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহত হয়ে আইনজীবীও ভর্তি হয়েছেন একই হাসপাতালে।

মহানগরের ভাদুন নইপাড়া এলাকার বাসিন্দা সামিন উদ্দীন জানান, তিনি সোমবার তার দায়ের করা মারামারি মামলার সাক্ষী দেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। সাক্ষী দেয়া ও জেরার সময় এক পর্যায়ে তার প্রতিপক্ষ সিরাজ উদ্দীনগংদের আইনজীবী হাবিবুর রহমান তাকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলেন। এ নিয়ে তার মনকষ্ট হলে পরে আদালতের কার্যক্রম শেষে আইনজীবী সমিতির মিলনায়তনের সামনে বাদী সামিন উদ্দীন ওই আইনজীবী হাবিবুর রহমানকে সন্ত্রাসী ও চাঁদাবাজ বলার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সামিন উদ্দীনের ওপর হামলা চালানো হয়। তার অভিযোগ, তাকে আইনজীবী ও আসামীপক্ষের লোকজন মাথা ফাটিয়ে মারাত্মক ভাবে জখম করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে আইনজীবী হাবিবুর রহমান জানান, মক্কেলদের কাছে মামলার ঘটনা শুনে, মামলার স্বার্থে আসল কথা বের করার কৌশল হিসাবে সাক্ষীর কাঠগড়ায় সামিন উদ্দীনকে জিজ্ঞেস করা হয়, আপনাকে লোকজন সন্ত্রাসী ও চাঁদাবাজ বলে কেন ? এতে আদালত থেকে বের হয়ে ক্ষিপ্ত হয়ে সামিন উদ্দিন তার (আইনজীবী হাবিবুর রহমানের) ওপর কিল-ঘুষি মেরে হামলা করলে তিনি নিজে আহত হন এবং ঘটনার সময় উপস্থিত লোকজন জড়ো হয়ে সামিনকে মারধর করলে সামিনউদ্দীন আহত হন।

এ বিভাগের অন্যান্য সংবাদ