গাজীপুরে কয়েক কোটি টাকা নিয়ে উধাও প্রতিবাদে গ্রাহকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গ্রাহকদের কয়েক কোটি টাকা নিয়ে ধানসিঁড়ি বহুমুখি সমবায় সমিতি নামের একটি বেসরকারী সংস্থা উধাও হয়ে গেছে। এতে টাকা হারিয়ে বিক্ষুব্ধ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাহকরা।
জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে ধানসিঁড়ি বহুমুখি সমাবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানের সাইনবোর্ড টানিয়ে অফিস চালু করে এম এ আজিজ নামের স্থানীয় এক হোমিও ডাক্তার। পরে বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় পোশাক শ্রমিকদের উচ্চ লাভের প্রলোভন দেখিয়ে প্রায় দুই হাজার গ্রাহক তৈরী করে। চাকচিক্যময় অফিস ও আর্থিক প্রলোভনের ফাঁদে পড়ে বিপুল সংখ্যক গ্রাহক। সমিতির অডিট ও টাকা ফেরত দেয়ার কথা বলে গ্রাহকদের সঞ্চয় পাশবই জমা নেয় এবং আজ সোমবার গ্রাহকদের সকল টাকা দিয়ে দেওয়ার কথা বলে সাদা কাগজের টোকেন ধরিয়ে দেয়। কিন্তু তার আগেই গত রোববার রাতে ঐ প্রতিষ্ঠানের কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে পালিয়ে যায়। সোমবার সকালে গ্রাহকরা এ ঘটনা জানতে পেরে বিক্ষুব্ধ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় উভয় পাশে হাজারো গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 