গাজীপুরে বাস চাপায় অটোরিকশা চালক নিহত
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আশরাফুল ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার বাবারাপাড়া গ্রামের মৃত আবদুল ছালামের ছেলে।নিহত আশরাফুল বোর্ডবাজার এলাকায় বাসা ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সংবাদটি নিশ্চিত করে জানান, সোমবার রাত ২টার দিকে বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 