গাজীপুরে ডিবির ৪ কর্মকর্তাসহ ১০ পুলিশ ক্লোজড
গাজীপুর প্রতিনিধি
কর্তব্য অবহেলা ও গাফিলতির অভিযোগে ১২ ঘন্টার ব্যবধানে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ৪ কর্মকর্তাসহ ১০ সদস্যকে ক্লোজড করা হয়েছে। এদের মধ্যে দুই এসআই ও দুই এএসআই রয়েছে।
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম পিপিএম সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের ক্লোজড করেন। পরে তাদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। যাদের ক্লোজডকরা হলো, তারা হলেন,গাজীপুর ডিবি পুলিশের এসআই মো.মোস্তাফিজুর রহমান চৌধুরী, এসআই মনিরুজ্জামান, এএসআই মো. সুমন মিয়া ও আমান উল্যাহ এবং কনষ্টেবল আনোয়ার হোসেন, এরশাদুল আলম, শাহাদত হোসেন, আরিফ হোসেন, রফিক ও মোস্তফা মিয়া। জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. আমির হোসেন জানান, কর্তব্যে অবহেলা ও গাফিলতির অভিযোগে ওই ১০ জনকে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বিপিএম পিপিএম সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের ক্লোজড করেন। পরে তাদের গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 