News Bangla 24 BD | কালীগঞ্জে ৭ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী চূড়ান্ত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে ৭ ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় প্রার্থী চূড়ান্ত


গাজীপুর প্রতিনিধি
সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জেও দলীয় প্রতিকে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য আওয়ামীলীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা দলীয় হাইকমান্ডেরদ্বারস্থ ছিলেন। সকল জল্পনা কল্পনা শেষে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা ৭টি ইউনিয়নে তাদের স্ব স্ব দল থেকে আওয়ামী লীগ ও ব্এিনপি’র প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। আওয়ামী লীগ ও বিএনপি’র দলীয় হাইকমান্ড উপজেলার ৭টি ইউনিয়ন থেকে সাতজন করে দলীয় নেতাকে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছেন। তফসিল অনুযায়ি ৩১ মার্চ আসন্ন কালীগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারই প্রথম প্রার্থীরাই নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বদ্বিতা করবেন।

দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের চূড়ান্ প্রার্থীরা হলেন- তুমলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আবু বকর মিয়া, জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি গাজী সারোয়ার হোসেন, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মাহবুবুর রহমান খান (ফারুক মাস্টার), নাগরী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এস.এম আলী আহমেদ, বক্তারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মু. আতিকুর রহমান আকন্দ ফারুক, বাহাদুরসাদী ইউনিয়নে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. সাহাবুদ্দিন আহমেদ ও মোক্তারপুর ইউনিয়নে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম সরকার তোরন। এর আগে ৭টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ২৬ জন প্রার্থী নৌকা প্রতিক চেয়ে আবেদন করেছিলেন। পরে নেতৃবৃন্দ বসে ৭ জনকে একক মনোনয়ন দেন।

অন্যদিকে বিএনপির চূড়ান্ প্রার্থীরা হলেন- তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, জাঙ্গালীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহম্মেদ নুহু, জামালপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ, নাগরী ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. আ. রহিম সরকার, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, বাহাদুরসাদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন ও মোক্তারপুর ইউনিয়নে বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ