News Bangla 24 BD | কালীগঞ্জে বিদ্রোহী নয়, চূড়ান্তরাই লড়বে ধানের শীষ প্রতীক নিয়ে - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে বিদ্রোহী নয়, চূড়ান্তরাই লড়বে ধানের শীষ প্রতীক নিয়ে


কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : বাংলাদেশ নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ৩য় দফায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন হবে চলতি বছরের ৩১ মার্চ। আর ওই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালীগঞ্জ থানার নেতা-কর্মীরা চেয়ারম্যান প্রার্থী হতে দলীয় হাই কমান্ডে নানা তদবির শুরু করেছেন। তবে তফসিল ঘোষনার পর পরই দলীয় হাইকমান্ড অনেক হিসাব-নিকাশ কষে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে সাতজন দলীয় নেতাকে চূড়ান্ত করেছেন। কোন বিদ্রোহী প্রার্থী নয় চূড়ান্ত প্রার্থীরাই ৩১ মার্চের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান হওয়ার জন্য সরকারী দলীয় আওয়ামীলীগের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছেন স্থানীয় সাবেক সাংসদ ও বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক একেএম ফজলুল হক মিলন।
কালীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা জানান, আসন্ন ওই নির্বাচনকে সামনে রেখে তুমলিয়ায় ৩, জাঙ্গালীয়ায় ২, জামালপুরে ২, নাগরীতে ৪, বক্তারপুরে ২, বাহাদুরসাদীতে ২ ও মোক্তারপুর ইউনিয়নে ৩ জনসহ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ১৮ জন প্রার্থী ইউপি চেয়ারম্যান হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। আগ্রহ প্রকাশকারীদের মধ্যে থেকে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের ভিত্তিতে ৭টি ইউনিয়নে সাতজনকে চূড়ান্ত করা হয়েছে।
কালীগঞ্জে বিএনপির ওই ৭জন চূড়ান্ত প্রাথীরা হলেন-তুমলিয়া ইউনিয়নে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম সিরু, জাঙ্গালীয়া ইউনিয়নে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নেছার আহমেদ নুহো, জামালপুর ইউনিয়নে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, নাগরী ইউনিয়নে ওই ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রহিম সরকার, বক্তারপুর ইউনিয়নে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, বাহাদুরসাদী ইউনিয়নে ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ও মোক্তারপুর ইউনিয়নে সাবেক থানা যুবদল নেতা মো. রফিকুল ইসলাস পালোয়ান।

এ বিভাগের অন্যান্য সংবাদ