গাজীপুর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিষ্ট্রার অফিস : পর্ব- পাঁচ মনিরুল ছিলেন প্রাইভেট শিক্ষক, হাত-পা ধরে হয়ে গেলেন সাব-রেজিষ্ট্রার
স্টাফ রিপোর্টার : পত্রিকান্তরে গাজীপুর সদর দ্বিতীয় যুগ্ম সাব-রেজিষ্ট্রি অফিসের খন্ডকালিন সাব রেজিষ্ট্রার মনিরুল ইসলাম মনিরের বিরুদ্ধে যাবতীয় অনিয়ম দুর্নীতির খবর পত্রিকান্তরে সিরিজ আকারে প্রকাশিত হলেও, টনক নড়ছেনা উর্ধ্বতন কর্তৃপক্ষের। এতে সচেতন মহলসহ ওই অফিস সংশ্লীষ্ট ভূক্তভোগীদের মাঝে দেখা দিয়েছে বিষ্ময়। জেগেছে প্রশ্ন- কি তেলেছমাতির কারণে তার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে না।
এ প্রতিবেদক বিভিন্ন সূত্রে জানতে পেরেছেন। মনিরুল ইসলামের বাড়ি খুলনায়। খুব বেশী সচ্ছল পরিবারের ছেলে নন তিনি। ঢাকায় এসে প্রাইভেট পড়াতেন। সেই সুবাদে বর্তমান আই.জি.আর এর ছেলেকে তিনি প্রাইভেট পড়ানোর সুযোগ পান। পরে আই.জি.আর এর হাতে পায়ে ধরে তিনি সাব-রেজিষ্ট্রার পদে চাকুরী বাগিয়ে নেন। আর এখন মনিরুল হুঙ্কার মারেন, ঘুষ খান এবং দলিল লেখকসহ জমি ক্রেতা-বিক্রেতাকে সম্মান হানী করেন। শুধু তাই নয়- তিনি দলিল লেখকদেরকে প্রায় সময়ই বেয়াদব বা বদমাইশ বলেও গালাগাল করে থাকেন। হাব-ভাবে তিনি বুঝাতে চান, তার কথাই কথা, আর যারা তার কাছে সেবা পেতে আসেন তাদের কথা লতা-পাতা।
মনিরুল ইসলাম তার গুরু কেরানী নুরুর পা ধোয়া পানি ছাড়া অন্য কোন কিছু খেতে পারেন না। অর্থাৎ নুরুর মাধ্যমে ঘুষ গ্রহণ করে খান। কথায় বলে, গরীব হলো আবাইত্তা। যা পায়, তা খায়। সাব-রেজিষ্ট্রার মনিরুল ইসলাম ও সেই আবাইত্তা। তিনি সব খেয়ে গাজীপুরের দলিল লেখকদেরকে জিম্মি করে, যা পাচ্ছে তা নিয়ে খুলনায় অট্টালিকা গড়ার স্বপ্ন দেখছে।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 