গাজীপুর সিটি করর্পোরেশনের টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের মৃধা সংবাদটি নিশ্চিত করে। জানান, ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে আনুমানিক ৩০ বছর বয়স্ক ব্যাক্তি লাল রংয়ের গেঞ্জি ও কালো রংয়ের ফুল প্যান্ট পড়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের
গাজীপুরে জিয়াউর রহমান গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট জামালপুরকে হারিয়ে ফাইনালে বিকেএসপি
৬ মাসে ১০০ শয্যা হচ্ছে সব ৫০ শয্যার হাসপাতাল: স্বাস্থ্যমন্ত্রী
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় আরও ৩ জন গ্রেপ্তার 