News Bangla 24 BD | বাংলাদেশ এখন আর কারো কাছে সাহায্যের হাত পাতে না - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ এখন আর কারো কাছে সাহায্যের হাত পাতে না


মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার প্রতিনিধিঃ বাংলাদেশ এখন আর কারো কাছে সাহায্যের হাত পাতে না। বরং বিভিন্ন সময়য়ে সাহায্য প্রদান করে আসছে। নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের বাংলাদেশ সবচেয়ে বেশি সাহায্য করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহীদ মিনার প্রাঙ্গনে মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যেগে আয়োজিত মেয়র মোঃ ফজলুর রহমানের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এসব কথা বলেন।

তিনি আরো বলেন, রাজনীতিবীদদের ক্যারিয়ারের লেখক জনগন। ৫ বছর পর তাদের ভাল মন্দের বিচার করেন আপনারা। রাজনীতির মূল নিয়ন্ত্রকও জনগন। তিনি আশাবাদ ব্যক্ত করেন মৌলভীবাজার পৌরবাসীর ভাগ্য পরিবর্তন করবেন নব-নির্বাচিত মেয়র মো. ফজলুর রহমান।

জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মিছবাউর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া বিষয়ক সচিব অশুক কুমার বিশ্বাস, জেলা পরিষদ প্রশাসক আলহাজ আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ শাহ্ জালাল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ প্রমুখ।

পরে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ নব-নির্বাচিত মেয়র মোঃ ফজলুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ