News Bangla 24 BD | সিলেট সার্কিট হাউসে আগুন - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

সিলেট সার্কিট হাউসে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। আগুনে সার্কিট হাউসের ২০১ ও ২০২ নম্বর ভিআইপি কক্ষের সকল আসবাবপত্র ও ইলেকট্রনিক্স মালামাল পুড়ে যায়। খবর পেয়ে প্রায় আধঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়।
জানা যায়- বুধবার সকালে হঠাৎ করে সার্কিট হাউসের নতুন ভবনের একটি রুম থেকে ধোঁয়া বের হতে দেখে কর্মচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা সার্কিট হাউসে পৌঁছার আগেই আগুনের তীব্রতা আরো বেড়ে যায়।
সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন গণমাধ্যমে এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপরও বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ