News Bangla 24 BD | কালিয়াকৈরে বিএনপি নেতার স্বাক্ষর-সীল জাল করে ইউপি চেয়ারম্যানকে হেয় করার অভিযোগ - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে বিএনপি নেতার স্বাক্ষর-সীল জাল করে ইউপি চেয়ারম্যানকে হেয় করার অভিযোগ


গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. হাফিজ উদ্দিনের সাক্ষর ও সীলমোহর জাল করে বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীমকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ওই সভাপতি বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করেছে। জিডি সূত্রে জানা যায়, একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় সভাপতির সাক্ষর ও সীল মোহর জাল করে আটাবহ ইউনিয়ন বিএনপির নামে ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটির লিফলেট বানিয়ে অপপ্রচার চালাচ্ছে। সেখানে বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীমকে ৩০ নং সদস্য দেখানো হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল আলীম আওয়ামীলীগের একজন নেতা। আগামী ইউপি নির্বাচনে সে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী। কিন্তু একটি কুচক্রী মহল তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে বলে চেয়ারম্যান অভিযোগ করেন। আব্দুল আলীমকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা সাজিয়ে বিভিন্ন প্রকার লিফলেটের মাধ্যমে অপপ্রচার করছে। যেন সে আওয়ামীলীগ থেকে মনোনয়ন না পায়।
এব্যপারে ওই চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের সাথে জড়িত। ১৯৯৬ সালে বাংলাদেশ ছাত্রলীগ কালিয়াকৈর ডিগ্রী কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক ছিলাম। বর্তমান গ্রাম কমিটিতে ২৫ নং সদস্য। তাছাড়া আমি বঙ্গবন্ধু প্রজন্মলীগের সাবেক কালিয়াকৈর উপজেলার শাখার সভাপতি ছিলাম। গত ৫ বছর ধরে আমি আওয়মীলীগ সরকারের সহযোগিতায় জনগনের জন্য কাজ করে আসছি। আমার বর্তমান অবস্থান নিয়ে ইশর্^ান্নিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে হেয় করার চেষ্টা করছে।
এব্যপারে ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. হাফিজ উদ্দিন বলেন, আব্দুল আলীম চেয়ারম্যান আমার ইউনিয়নে বিএনপির কোন পদে ছিলনা। লিফলেট করে যে লিষ্ট প্রচার করা হয়েছে তাতে আমার সাক্ষর-সীল নেই। তাছাড়া আমি হজ্ব করেছি ২০১১ সালে অথচ ২০০৭ সালের স্বাক্ষরে আমার নামের আগে হাজী ব্যবহার করা হয়েছে। এ ব্যপারে একটি সাধারণ ডায়েরী করেছি।

এ বিভাগের অন্যান্য সংবাদ