News Bangla 24 BD | চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কর্তব্যরত অবস্থায় ট্রাকচাপায় পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার কানসাট পল্লী বিদ্যুৎ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সার্জেন্ট আতাউল ইসলাম (২৫) ও উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম (৩৮)।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জুবায়ের হোসেন জানান, অবৈধ পণ্য বহনের তথ্যের ভিত্তিতে একটি ট্রাককে থামার সংকেত দেন পুলিশের ওই দুই সদস্য। চালক ট্রাকটি না থামিয়ে চালিয়ে যেতে থাকেন। এ সময় পুলিশের ওই দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ট্রাকটিকে ধরার চেষ্টা করেন। একপর্যায়ে তারা ট্রাকের সামনে চলে আসেন। ট্রাকটি তাদের চাপা দেয়। এতে সাদেকুল ও আতাউল নিহত হন।

পুলিশ জানায়, ট্রাক নিয়ে চালক পালিয়েছেন। পুলিশের নিহত দুই সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ