নরসিংদীতে জোড়া খুনের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
নরসিংদীতে জোড়া খুনের আসামি জহিরুল ইসলাম (২৫) গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল, দুটি গুলি ও চাপাতি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে নরসিংদী সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নরসিংদী গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের দাবি, ভোরে গোয়েন্দা পুলিশের একটি দল সদর উপজেলার নাগরীয়কান্দি এলাকায় জোড়া খুনের আসামিদের ধরতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জহিরুল ইসলাম, বারিক মিয়া ও মো. হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উল্লেখ্য, এর আগে বুধবার সন্ধ্যায় জহিরুলের নেতৃত্বে নরসিংদী শহরে আরিফ হোসেন ও খোকন মিয়া নামে দুই ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ জোড়া খুন মামলার এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম, মো. বারিক ও মো. হোসেন।

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’
গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর
শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক
জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা ফজলুর রহমান
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার আহ্বান এমপি সেলিমুজ্জামানের 